বিধায়ক জয়ন্ত নস্করকে শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় - The News Lion

বিধায়ক জয়ন্ত নস্করকে শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়



দি নিউজ লায়ন;   রবিবার চুনাখালি অঞ্চলে বগুলাখালি গ্রামে শেষ কৃত সম্পূর্ণ হল গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্করের।শনিবার সন্ধ্যা ৮.৩০ নাগাদ কলকাতা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর।রবিবার কলকাতা থেকে গোসাবা তৃণমূলের কার্যালয়য়ে আনা হয় বিধায়কের মৃতদেহ।সেখান থেকে বগুলাখালি গ্রামে তার নিজের বাড়িতে।


এদিন বিধায়ক জয়ন্ত নস্কর কে  শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় এবং শেষ শ্রদ্ধা জানায় জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল,ক্যানিং পূর্ব ও পশ্চিম কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,পরেশ রাম দাস,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,জেলা আইএনটিটিইউসির সভাপতি শক্তি মন্ডল প্রমূখ বিশিষ্টরা।


২০১১,২০১৬ এবং ২০২১ সালে গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে জয় লাভ করেন জয়ন্ত নস্কর।মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৩ বছর।মৃত্যু পর রেখে গেলেন স্ত্রী অনিতা নস্কর ও দুই ছেলে এবং চার মেয়েকে।এদিন তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং সুন্দরবন জুড়ে নেমে আসে শোকের ছায়া।বিধায়ক জয়ন্ত নস্কর কোভিডে আক্রান্ত হয়ে বাঙ্গুর কোভিড  হাসপাতালে ভর্তি হয়।


সেখান চিকিৎসা চলা পর তার কোভিড নেগেটিভ হয়।এরপর তার ফুসফুসে সমস্যা দেখা দেয়।সেখান থেকে তাকে কলকাতা একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়।সেখানেই শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক ঞ্জাপন করেন।এমনকি ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ তথা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যান্নার্জী তার মৃত্যুতে শোক ঞ্জাপন করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.